|
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো |
|
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো |
|
আর কত মৃত্যুর উৎসব চলবে |
|
আর কত শহর নগর জ্বলবে |
|
আর কত কাঁদবে নির্বাক বিশ্ব |
|
আর কত দেখতে হবে ধ্বংস |
|
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো |
|
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো |
|
৫২ আর ৭১ দিয়ে গেছে বহু লাশ |
|
আজও সাক্ষী মহাকাল সাক্ষী ইতিহাস |
|
হিরোশিমা নাগাসাকি উড়ে গেছে এই উচ্ছ্বাস |
|
মনে আসলেই ভেঙ্গে যায় পাঁজরের বামপাশ |
|
তিতুমীরের বাঁশের কেল্লা ভেঙ্গে হায়নারা |
|
পলাশীর প্রান্তরে ঝড়ালো রক্তধারা |
|
সেই থেকে রক্তে ভেসেছে প্রতিবাদের অনল |
|
শান্তির খোঁজে আমরা হলাম মুক্তির পাগল |
|
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো |
|
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো |
|
যুদ্ধ মানে অজ্ঞাত লাশ |
|
বুলেট বিদ্ধ ভাইয়ের বুক |
|
কুমারী বোনের সম্ভ্রমহানি |
|
মানচিত্রে মলিন মুখ |
|
যুদ্ধ মানে অনেক প্রাণ |
|
তবুও দু'চোখ অশ্রুহীন |
|
খুনো খুনির এ মুক্ত মঞ্চ |
|
অনেক ত্যাগের অনেক ঋণ |
|
কি ক্ষতি বলো বিভেদ ভুলে |
|
আমরা যদি বদলে যাই |
|
একসাথে গাই আমরা সবাই |
|
যুদ্ধ নয় শান্তি চাই |
|
কি ক্ষতি বলো বিভেদ ভুলে |
|
আমরা যদি বদলে যাই |
|
একসাথে গাই আমরা সবাই |
|
যুদ্ধ নয় শান্তি চাই |
|
কি ক্ষতি বলো বিভেদ ভুলে |
|
আমরা যদি বদলে যাই |
|
একসাথে গাই আমরা সবাই |
|
যুদ্ধ নয় শান্তি চাই |